চট্টগ্রাম নগরীতে যৌন নিপীড়নের অভিযোগে আটক ১


চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন বালুর মাঠ এলাকায় যৌন নিপীড়নের অভিযোগে মোঃ আব্দুল্লাহ (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২২ নভেম্বর) রাতে কলসিদীঘি বালুর মাঠ এলাকা থেকে তাকে আটক করে ইপিজেড থানা পুলিশ। আটকৃত মোঃ আব্দুল্লাহ সিলেট জেলার জকিগঞ্জ হাসিতোলা এলাকার মোঃ সিরাজের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, যৌন নিপীড়নের অভিযোগে কলসিদীঘির বালুর মাঠ এলাকা থেকে মো. আব্দুল্লাহকে আটক করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.