শিক্ষার্থীর মাঝে এককালীন শিক্ষা অনুদান বিতরণ
মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানে জেলা সমাজসেবা এর আয়োজনে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ হতে প্রাপ্ত ২০২০-২১ অর্থ বছরে শিক্ষার্থীর মাঝে এককালীন নগদ অর্থ সহায়তা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ২২ নভেম্বর, সোমবার সকালে বান্দরবান জেলা পরিষদ মিলনায়তনে অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুদান বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদ ও সমাজ কল্যাণ হতে এককালীন ১শত ৪ জন শিক্ষার্থীর মাঝে ৩লক্ষ ৪শত টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে জেলা সমাজ সেবা আহব্বায়ক ও জেলা পরিষদ সদস্য তিংতিং ম্যা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউছার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর, সিভিল সার্জন ডাঃ অংশৈপ্রু মারমা, পরিবার পরিকল্পনা উপ- পরিচালক ডা. অংচালু , জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, সমাজ সেবা সহকারী পরিচালক উর্বসি দেওয়ান, সহকারী কমিশনার মোমিত রায়, পৌর কাউন্সিলর ম্যাম্যাচিং সহ সুবিধাভোগি শিক্ষার্থীরা ও বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউছার বলেন, “বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার”। এই সরকার পার্বত্য বান্দরবানে ৫টি আবাসিক বিদ্যালয় ছাত্রছাত্রীদের বিনামূল্যে পড়ালেখা থাকাখাওয়া সুযোগ করে দিয়েছে।
পাশাপাশি বিদেশের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। দেশের শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ও গৃহহীনদের জন্য ঘর সহ সর্বত্র সহায়তা প্রদান করছে বর্তমান সরকার।
তিনি আরো বলেন, পার্বত্য এলাকায় বসবাসকারী শিক্ষার্থীরা যাতে অন্য জেলার ছাত্রদের থেকে পিছিয়ে না পড়ে সেই জন্য জেলা পরিষদ হতে আর্থিক ও শিক্ষা উপকরণ দেওয়া হচ্ছে।