লামায় দূর্যোগ ও তথ্য অধিকার বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা


মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধিঃ বান্দরবানের লামা উপজেলায় দূর্যোগ ও তথ্য অধিকার বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে ২০ নভেম্বর শনিবার সকাল ১০টায় লামা উপজেলা পরিষদ হলরুমে লামা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহায়তায় ও লামা উপজেলা প্রশাসনের আয়োজনে এক কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবুল বায়েছ মিয়া, যুগ্ম-সচিব (প্রশাসন) দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

কর্মচালায় আরো উপস্থিত ছিলেন, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, উপজেলা ভাইস চেয়ারম্যান মিল্কি রাণী দাশ, মোঃ জাহেদ, পিআইও মোঃ মজনুর রহমান প্রমূখ।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে আবুল বায়েছ মিয়া বলেন, আমাদের দেশে ৬ মাস অন্তরান্তর জলবায়ু পরিবর্তন হয়। এটা প্রকৃতির নিয়ম। বিভিন্ন সময় প্রবল দূর্যোগর সৃষ্টি হয়। তখন আমরা হতাশায় পড়ে যায়। আমাদের তা মোকাবেলা করার সঠিক প্রশিক্ষন না থাকায় আমরা ক্ষতির সম্মুখিন বেশি হয় পড়ি।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.