বৌদ্ধ ধর্মালম্বীদের ৮৬তম কঠিনচীবর দান উৎসব পালিত


মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানের রেইছার থলি পাড়া বৌদ্ধ বিহারে নানা আয়োজনে বৌদ্ধ ধর্মালম্বীদের ৮৬তম কঠিনচীবর দান উৎসব পালিত হয়েছে। এই ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে ১৬ই নভেম্বর মঙ্গলবার দুপুরে থলিপাড়া এলাকায় ভান্তেরা চীবর (কাপড়), পেডেসাহ্ (কাগজ দিয়ে তৈরি ফুল গাছ) নগদ টাকাসহ পূজার সামগ্রী হাতে নিয়ে বিহার থেকে অনুষ্ঠানস্থলে আসেন। পরে সমবেত হয়ে পঞ্চমশীল, অষ্টমশীল গ্রহণ এবং পূণ্যলাভের জন্য ভান্তের নিকট চীবর দান করেন পূজানীয়রা।

কথিত আছে গৌতম বুদ্ধের মহাপুণ্যবতী নারী বিশাখা দেবী এই কঠিন ব্রতী পালন করে বুদ্ধকে চীবর দান করেছিলেন। সেই থেকে প্রতিবছর কঠিন চীবর দানোৎসব ধর্মীয়ভাবে পালন করে আসছে বৌদ্ধ ধর্মালম্বীরা।

বৌদ্ধ ধর্মালম্বীদের ৮৬তম কঠিনচীবর দান উৎসবে অংশগ্রহণ করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।

তিনি বলেন, আমাদের গৌতম বুদ্ধের জ্ঞানের অনুশীলন করতে হবে, আর তাতেই আমরা সবাই শান্তিতে থাকতে পারবো।

জেলা পরিষদের চেয়ারম্যান আরো বলেন, বর্তমান সরকার গ্রামকে শহরে পরিনত করছে। গ্রামেই এখন শহরের সকল নাগরিক সুবিধা পাওয়ার ব্যাবস্থা হচ্ছে।
সবাই নিজ নিজ দায়িত্ব যথাযথ ভাবে পালন করলে সরকারের এই সেবা প্রত্যন্ত এলাকার মানুষ গ্রহন করতে পারবে।

তিনি বলেন, আমরা সহ অবস্থানে থেকে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করছি। পার্বত্য এলাকার শান্তি বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করে যেতে হবে।

উৎসবে নর-নারী, দায়ক-দায়িকা, উপ-উপাসীকাবৃন্দ পুনরায় বিহারের সমবেত হয়ে ভগবানের উদ্দেশে বিহারে জল উৎসর্গ (পানি ঢালা), নগদ অর্থ দান, প্রদীপ প্রজ্বলন, অষ্টপরিষ্কার দান, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ করেন ভক্তরা।

এসময় ধর্ম সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা শহরের বিভিন্ন বিহারের অর্ধশত ভান্তে। এসময় ক্ষ্যামাতারা ভিক্ষু সবার উদ্দেশে ধর্ম দেশনা দেন ও দেশের শান্তির জন্য মঙ্গল কামনা করেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.