ডিএনসি বান্দরবান এর অভিযানে ইয়াবা সহ আটক ১


মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানে ডিএনসি বান্দরবান জেলার অভিযানে ১১০০ পিস ইয়াবা সহ ১ জন ইয়াবা ব্যাবসায়ি আটক হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,বান্দরবান জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ বাবুল সরকার এর সার্বিক দিকনির্দেশনায় চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে পরিদর্শক মোঃ আলমগীর পাশার নেতৃত্বে ১৫ই নভেম্বর, সোমবার দুপুর ২.৩০ মিনিটের দিকে বান্দরবান জেলা সদরের, মেঘলা পর্যটন স্পট এলাকায়, জেলা পরিষদের সামনে হতে গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি বান্দরবান জেলা কার্যালয়ের সদস্য গন তল্লাশি চৌকি স্থাপন করে।

তল্লাশি চলাকালীন সময়ে সন্দেহভাজন কক্সবাজার হতে বান্দরবান গামী হানিফ লোকাল বাস সার্ভিস এর একটি বাস তল্লাশী চালানোর সময় এক জন ইয়াবা ব্যাবসায়িকে ১১০০ পিস ইয়াবা সহ আটক করা হয়।

ডিএনসি বান্দরবান জেলা কার্যালয়ের প্রেস সুত্রে জানানো হয় গ্রেফতারকৃত ব্যাক্তির নাম মোঃ সোহেল (৪০), পিতা-আব্দুল হাকিম, গ্রাম-চৌপালা, দারকি, ঝালকাঠি জেলার বাসিন্দা।

আটককৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ ৩০ হাজার টাকা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বান্দরবান জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ বাবুল সরকার প্রতিবেদককে জানান, ধারাবাহিক মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে আমাদের টিম ১ জন মাদক ব্যাবসায়িকে ১১০০ পিস ইয়াবা সহ আটক করতে সমর্থ হয়েছে।

আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে চলমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।

তিনি আরো বলেন, পার্বত্য বান্দরবানে মাদকের বিস্তার ও অপব্যবহার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বান্দরবান জেলা কার্যালয়ের চলমান মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.