বান্দরবানে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা উদযাপন
মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মালম্বীদের শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা।
১৩ নভেম্বর (শনিবার) সকালে বান্দরবান কেন্দ্রীয় মন্দিরের নিজস্ব ভুমিতে সনাতনী ঐশ্বরিক সংঘের আয়োজনে এই পূজাআর্চনার অনিষ্ঠান শুরু হয়।
জগদ্ধাত্রী পূজা দুর্গা পূজার আরেক রুপ, কার্তিক মাসের শুক্লা নবমীতে জগদ্ধাত্রী পূজা পালন করে সনাতন ধর্মালম্বীরা। আর একই দিনে সপ্তমী, অষ্টমী ও নবমী পূজা করা হয়। দূর্গা পূজার পরপরই এই পূজা পালন করে সনাতনী সম্প্রদায়ের নর-নারীরা।
জগদ্ধাত্রী পূজা উপলক্ষে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে পূজার আনুষ্টানিকতা আরম্ভ হয়, এরপর চলে জগদ্ধাত্রী মায়ের পূজা।
জগদ্ধাত্রী পূজা উপলক্ষে চলছে গীতা পাঠ, আরতি, মহাপ্রসাদ বিতরণসহ নানান ধর্মীয় আনুষ্ঠানিকতা। এদিকে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে সনাতনী সমাজের মধ্যে বইছে আনন্দের বন্যা। নারী পুরুষ শিশুসহ সকল বয়সের সনাতন ধর্মালম্বীরা পূজামন্ডপে উপস্থিত হয়ে জগতের শান্তি লাভের আশায় প্রার্থনায় মিলিত হচ্ছে।