বিজয়’ ৭১ সংগীত একাডেমির শুভ উদ্বোধন
জাগরণে সংগীতের ভূমিকা অপরিসীমঃ সজল চৌধুরী
নিজস্ব প্রতিবেদকঃ মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমানে সংগঠন বিজয়’ ৭১ এর সংগীত একাডেমির শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) বিকাল ৪টায় নগরী মোমিন রোডস্থ সংগঠনের নিজ কার্যালয়ে বিজয়’৭১ এর সভাপতি সজল চৌধুরী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
উদ্বোধন কালে সভাপতি সজল চৌধুরী বলেন,মহান মুক্তিযুদ্ধের চেতনার সংগঠন বিজয়’৭১ এর মূল লক্ষ্য একটি অসম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমানে বিভিন্ন প্রগতিশীল সামাজিক কর্মকান্ডের পাশাপাশি মুক্তবুদ্ধি চর্চার পাশাপাশি সংস্কৃতির জাগরণে সংগীতের ভূমিকা অপরিসীম।আমাদের মহান মুক্তিযুদ্ধের অমর প্রেরণা ছিলো। সংগীত বিজয়’৭১ সংগীত একাডেমি প্রতিষ্ঠার মাধ্যমে দেশ ও দেশ মাতৃকার স্বদেশ সংস্কৃতির স্বকীয়তা রক্ষায় প্রবীন ও নবীন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লায়ন ডা. আর কে রুবেল, প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কে এম রাজীব, ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় সদস্য মোট ইকবাল হোসেন, ১৭নং পশ্চিম বাকলিয়া ইউনিট আওয়ামী লীগের সভাপতি সারোয়ার আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক বিজয়’৭১ এর সদস্য জাহাঙ্গীর আলম রানা, জামাল উদ্দিন, বিজয়’ ৭১ সংগীত একাডেমির পরিচালক, কি-বোর্ড বাদক অনুপ পালিত রাসুর তত্ত্বাবধানে পরিচালনায় আরও উপস্থিত ছিলেন, অক্টোপ্যাড বাদক রাজন দে মুন, তবলা বাদক সমীর সরকার বাবলা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শুরু হয় সংগীত পরিবেশ করা হয়। এতে গান পরিবেশন করেন, কে এম রাজীব, ডা. আর কে রুবেল, এস ডি জীবন ও মুন মনি।