পাকেতার গোলে বিশ্বকাপে ব্রাজিল


আগের নয় ম্যাচের সবকটি জিতেই বিশ্বকাপের পথে অনেকটাই এগিয়ে গিয়েছিল ব্রাজিল। তবে, প্রতিযোগিতায় দশম ম্যাচে এসে কলম্বিয়ার কাছেই থামে জাগো বনিতোর অপ্রতিরোধ্য জয়যাত্রা। টানা আট ম্যাচ জয়ের পর প্রতিপক্ষের মাঠে হোঁচট খায় তিতের দল। আজ সেই ড্রয়ের প্রতিশোধ নিল দলটি। এবার ঘরের মাঠে নিজেদের চেনা আঙ্গিনায় হামেস রদ্রিগেজদের হারিয়ে লাতিন আমেরিকার প্র‍থম দল হিসেবে কাতার বিশ্বকাপ নিশ্চিত করল সেলেসাওরা।

বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন আমেরিকা অঞ্চলের ম্যাচটি ১-০ গোলে জিতেছ ব্রাজিল। প্রথমার্ধে ঢিলেঢালা ম্যাচের পর দ্বিতীয়ার্ধে নেইমারের পাস থেকে স্বাগতিকদের হয়ে পার্থক্য গড়ে দেন ফরাসি ক্লাব অলিম্পিক লিঁওর মিডফিল্ডার লুকাস পাকেতা।

এই নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে ঘরের মাঠে সবশেষ টানা ১১ ম্যাচ জিতেছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে আর কোন দল ঘরের মাঠে এতগুলি ম্যাচ টানা জিততে পারেনি। ১১ ম্যাচের দশম জয়ে লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপও নিশ্চিত হয়ে গেল নেইমারদের।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.