বান্দরবানে ৯ ইউপি নির্বাচনে শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ


মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানের দুই উপজেলা লামা ও নাইক্ষ্যংছড়ির ৯টি ইউনিয়নের ভোট কেন্দ্রে ১১ই নভেম্বর বৃহস্পতিবার সকাল ৮টা হতে শান্তিপূর্ণ ভাবে শুরু হয়েছে ভোট গ্রহন কার্যক্রম।

ভোট কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে সাধারন ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। তুলনামূলক ভাবে এবারও ভোট কেন্দ্রে পুরুষের চেয়ে মহিলা ভোটারের উপস্থিতি বেশি লক্ষ করা গেছে। নির্বাচন কার্যক্রম পরিচালনায় কোন ইউনিয়নের কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, লামা ও নাইক্ষ্যংছড়ির ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ২২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এখানে মোট ভোটার সংখ্যা ৭২ হাজার ৮৪৫জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৩৭ হাজার ৪৫৪ জন ও মহিলা ভোটার ৩৫ হাজার ৪৩১জন।উল্লেখিত ভোটারের জন্য মোট ভোট কেন্দ্র রয়েছে ৮২টি।

জেলা রিটার্নিং অফিসার রেজাউল করীম জানান, সুষ্ঠু ও শান্তি পূর্ণ নির্বাচনের স্বার্থে সবধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। শান্তিপূর্ন ভাবে এখনো পর্যন্ত ভোট গ্রহন চলছে। কোথাও কোন বিশৃঙ্খলার খবর এখনও পাওয়া যায়নি।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.