সিএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত


চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি’র) মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) সকাল ১১টায় নগরীর দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স সদর দপ্তরের কনফারেন্স হলে সিএমপির অক্টোবর-২০২১ মাসের এ মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর।

সভায় সিএমপি কমিশনার নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পরবর্তীতে এই প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য সকল থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে যৌথভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন। রুজুকৃত মামলা ও অভিযোগ সমূহের দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পুলিশি সেবা নিশ্চিত করতে বলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ শামসুল আলম এবং সকল উপ-পুলিশ কমিশনার সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.