করোনাকালীন সবাই ফেলে চলে গেলেও নিষ্ঠা কাউকে ফেলে চলে যায়নিঃ বক্তারা


নিজস্ব প্রতিবেদকঃ মহামারী করোনাকালীন সর্দি কাশি জ্বর হলে আত্নীয় স্বজনরা দূরে সরে গিয়েছিলো। অবহেলিত মানুষের পাশে কাছে ছিলো নিষ্ঠা ফাউন্ডেশন। করোনায় মৃত ব্যক্তিদের দাফন কাফন, সৎকার, আক্রান্তদের চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলো নিষ্ঠা ফাউন্ডেশনের স্বেচ্ছা সেবক ও চিকিৎসকরা। তারাই সম্মুখযোদ্ধা হিসেবে নিষ্ঠার সাথে আজীবন থাকবে।

শনিবার (৬ নভেম্বর) বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে মানবিক সংগঠন নিষ্ঠা ফাউন্ডেশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মোরশেদ আলম সুজন এসব কথা বলেন।

অনুষ্ঠানে দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক বলেন, করোনাকালীন সবাই সবাইকে ফেলে চলে গেলেও নিষ্ঠা কাউকে ফেলে চলে যায়নি। নিষ্ঠা নিঃস্বার্থে কাজ করে গেছেন। নিষ্ঠা নামের সাথে কাজের স্বার্থকতার প্রমাণ করেছে। আমরা কিন্তু অনেক সময় অনেক কিছু আরম্ভ করি কিন্তু তা শেষ করতে পারি না। নিষ্ঠা কিন্তু শুরু যেমন করেছেন তেমনি শেষও করেছেন। আমরা এভাবে সকলে মিলেমিশে কাজ করলে কাজে সফলতা পাবো। এসময় নিষ্ঠা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক চবি’র অধ্যাপক ড. মো. নুর হোসাইন বলেন, করোনাকালে অবহেলিত মানুষের পাশে ছিলো নিষ্ঠা ফাউন্ডেশন। করোনা চলাকালীন সময়ে মৃত ব্যক্তিদের দাফন কাফন ছাড়াও আক্রান্ত ব্যক্তিদের ১৫টি খাতে সেবা প্রদান করেছি। বিশেষ করে অক্সিজেন, এম্বুলেন্স, কর্মহীন মানুষের মাঝে খাদ্য বিতরন, বিভিন্ন আইসোলেশন সেন্টারে ওষুধ প্রদান, নগদ টাকা প্রদান, মস্ক বিতরণ এবং জন সচেতনতা সৃষ্টি। যার ফলে প্রশংসা কুড়িয়েছে নিষ্ঠা ফাউন্ডেশন। তিনি বলেন, সরকারের পাশাপাশি সেচ্ছাসেবী সংগঠন গুলো এগিয়ে আসলে যে কোনো দুর্যোগে জনগণ বৃহত্তর ক্ষতি থেকে রক্ষা পাবে।

নিষ্ঠা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ ছালামত উল্লাহর সভাপতিত্বে, ভাইস চেয়ারম্যান এম এ সবুরের সঞ্চালনায় অন্যান্যদের বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, ডা. এম এ কাশেম, মা ও শিশু হাসপাতালের সিনিয়র ভাইস চেয়ারম্যান ডা. এস এম মুরশেদ হোসেন, রেজাউল করিম আজাদ, চবি’র আইন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ শাহীন ও এড. হুমায়ুন কবির। এসময় আরও উপস্থিত ছিলেন, চবি’র সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শহিদ উল্লাহ, প্রফেসর ড. নাজিম উদ্দিন, অধ্যাপক এরশাদুর রহমান, এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রাইসুল উদ্দিন, এড. আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফ উদ্দিন, অধ্যাপক মোহাম্মদ দিদারুল আলম, সালেহ আহমদ, সেকান্দর, সুলতান ও সাজেদা বেগম। এসময় অনুষ্ঠানে ১১৭ জন আজীবন সদস্য ও ৩৯ জন মহিলা ও পুরুষকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন নিষ্ঠা ফাউন্ডেশন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.