আখতারুজ্জামান চৌধুরী বাবু’র ৯ম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদনে তাঁতীলীগ
প্রেস বিজ্ঞপ্তিঃ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সংসদ সদস্য বর্ষিয়ান রাজনীতিবিদ মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু’র ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পন
শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতীলীগের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকাল ১১টায় আনোয়ারার মরহুমের পারিবারিক কবরস্থানে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক মোঃ দিদারুল আলম, যুগ্ম আহ্বায়ক মমতাজ উদ্দীন, লায়ন ডাঃ আর কে রুবেল, হাসান মুরাদ, সাতকানিয়া উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দীন, জেলা সদস্য মঈন উদ্দীন সহ বিভিন্ন নেতৃবৃন্দ। পুষ্পমাল্য অর্পন শেষে মরহুমের রুহের মাগফিতার কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।