পুলিশ সদস্যরা মাদকের সাথে জড়িত থাকার প্রমাণ পেলে শাস্তি হবে পৃথিবীর কঠিন শাস্তিঃ বিজয় বসাক


নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক বলেছেন, দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তখন স্বাধীনতা বিরোধীরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালানোর পায়তারা করছে। এদেশে তা কখনো হতে দেওয়া যাবেনা। বিশৃঙ্খলা সৃষ্টি না করে বাংলাদেশকে যারা ভালোবাসেন তারা থাকবেন, বিশৃঙ্খলা সৃষ্টি করলে চলে যাবেন। এদেশে প্রতিটি সমাজে মাদক সন্ত্রাস ইভটিজিং সহ সকল অপরাধ কর্মকান্ডে পুলিশের যেমন দায়িত্ব আছে, পাশাপাশি আপনাদের ও দায়িত্ব এবং সহযোগিতার প্রয়োজন আছে।পুলিশ পোশাক পরে দায়িত্ব পালন করে আর আপনারা পোশাক ছাড়া দায়িত্ব পালন করেন। আমরা কিন্তু সবাই সমাজের দায়িত্ববান ব্যক্তি। রোববার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় নগরীর বাকলিয়া থানাধীন অনন্ত বিলাস কমিউনিটি সেন্টারে সিএমপি কর্তৃক বাকলিয়া থানা আয়োজিত ” ওপেন হাউজ ডে ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত অতিথিদের সামনে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উম্মুক্ত বক্তব্যের সূত্র ধরে
বিজয় বসাক বলেন, পুলিশ সদস্যদের মাদক কিংবা কোনো অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত থাকার প্রমাণ যদি পাওয়া যায়, তাহলে তার শাস্তি হবে পৃথিবীর কঠিনতম শাস্তি। এসময় তিনি পুলিশ সোর্সের কথা উল্লেখ করে বলেন, যারা সত্যিকারের সোর্স তারা কখনো সোর্স পরিচয় দেন না। যারা সোর্স পরিচয়ে মানুষকে হয়রানি করে, পুলিশের নাম দিয়ে মানুষের কাছ থেকে টাকা দাবি করে তাদের আটক করে পুলিশকে খবর দিন পুলিশ ব্যবস্থা নেবে। এসময় তিনি উপস্থিত সবার কথা শুনেন এবং তাৎক্ষণিক সমস্যা সমাধানের জন্য পুলিশ সদস্যদের নির্দেশ প্রদান করেন।

বাকলিয় থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল হক এর সভাপতিত্বে, উপপরিদর্শক মোঃ সাজেদ কামাল এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিএমপি দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আমিনুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার চকবাজার জোন কামরুল ইসলাম, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর এস এম হারুনুর রশীদ, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরুল হক, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহীন আক্তার রোজী ও লুৎফরনেছা দোভাষ বেবী। এছাড়া উম্মুক্ত মঞ্চ থেকে বক্তব্য রাখেন, এস এম ইয়াকুব, রাশেদুল হক খোকন, মোঃ সালাউদ্দিন, মোঃ আবদুর রহিম, মোঃ জসিম উদ্দিন, সারোয়ার আলম ভূঁইয়া, মিত্র কুমার শীল, রাজিয়া বেগম ও রাহেলা বেগম।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.