সিএমপি’র কমিউনিটি পুলিশিং ডে- ২১ অনুষ্ঠিত


চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি’র) উদ্যোগে ” মুজিব বর্ষের পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই স্লোগানকে ধারণ করে অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে- ২০২১।

শনিবার ( ৩০ অক্টোবর) সকাল ১১টায় নগরীর দামপাড়া পুলিশ লাইন্স সদর দপ্তরের মাল্টিপারপাস শেডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার দিবসটি উদযাপনে এতো সুন্দর আয়োজন করায় সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় তিনি কিশোর গ্যাং কে একটি দুষ্টচক্র হিসেবে তুলে ধরেন বলেন, এই চক্র ভাঙতে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম, বিপথগামী কিশোরদের ট্রেনিং এর ব্যবস্থা করা ও তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা ইত্যাদি কার্যক্রমের বিষয়ে তুলে ধরেন।

এছাড়াও সভায় সিএমপি কমিশনার বলেন, প্রতি বছর অক্টোবর মাসের শেষ রবিবার কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হলেও এর কার্যক্রম সারা বছর জুড়ে চলমান থাকে। তিনি কমিউনিটি পুলিশিং সপ্তাহ, ওপেন হাউজ ডে ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে এই কার্যক্রমকে আরো বিস্তৃত করার পাশাপাশি কমিউনিটি পুলিশিং এর সাফল্যকে ধরে রাখার আহবান জানান।

এসময় অন্যান্য বক্তারা অপরাধ নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং নির্মূলকরণ, কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেতনতামূলক কার্যক্রম, মাদক বিরোধী অভিযান, মানবিক পুলিশিং ইত্যাদি ক্ষেত্রে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম মহানগরী কমিউনিটি পুলিশিং এর সাফল্য তুলে ধরেন। সভায় দীর্ঘ কার্যক্রম পর্যালোচনা করে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা ও সদস্যদের পুরষ্কৃত করা হয়।

অনুষ্ঠানের সভাপতি চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং এর যুগ্ম আহবায়ক এস এম আবু তৈয়ব এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আমির জাফর, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, ইউনিট কমান্ডার, চট্টগ্রাম মহানগরী ইউনিট কমান্ড, কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপন সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.