কমিউনিটি পুলিশিং ডে- ২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রতি এই প্রতিপাদ্য কে সামনে রেখে বান্দরবান জেলা পুলিশ বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে- ২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০শে অক্টোবর, শনিবার বিকেল ৩ টায় বান্দরবান সদর থানা অডিটোরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুস ফরাজি (বিপিএম) এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেরিন আক্তার (বিপিএম) পুলিশ সুপার বান্দরবান পার্বত্য জেলা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দীন এবং এ.কে.এম জাহাঙ্গীর, চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ, মনিরুল ইসলাম মনু, সভাপতি বান্দরবান প্রেসক্লাব, মোঃশহীদুল ইসলাম চৌধুরী, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বান্দরবান সদর থানা, মোঃ সোহাগ (ওসি) তদন্ত, সদর থানা।।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের বিভিন্ন বিভাগের উর্ধতন কর্মকর্তা বৃন্দ, বান্দরবান জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়নের, জনপ্রতিনিধি, পৌরসভার সকল ওয়ার্ড কাউন্সিলর গন, ব্যাবসায়ী প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

আলোচনা সভায় আগত বিভিন্ন ইউনিয়ন, উপজেলার জনপ্রতিনিধি এবং পৌর কাউন্সিলর এবং ব্যাবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি বৃন্দ তাদের বক্তব্য তুলে ধরে বলেন বান্দরবানের পুলিশ প্রশাসন সবসময়ই সাধারণ মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছে। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে সাধারণ মানুষের সাথে পুলিশের সম্পর্কের উন্নয়নের মাধ্যমে সমাজের অনেক অপরাধ নির্মূল করা সহজ হয়।

আলোচনা সভায় বক্তারা চলমান সময়ে জেলা সদর সহ বিভিন্ন উপজেলায়, ইউনিয়নে মাদকের বিস্তার বৃদ্ধি পাওয়ায় সংশয় প্রকাশ করেন এবং সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ প্রশাসনকে আরো কঠোর অবস্থানে যেতে পরামর্শ দেন।

এছাড়া জনপ্রতিনিধি, ব্যাবসায়ী প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধি গন তাদের নিজ নিজ ক্ষেত্রের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং এর সুষ্ঠ প্রতিকারের জন্য পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার বলেন, সাধারণ জনগণের সেবা দোরগোড়ায় পৌছে দেয়ার জন্য প্রতিটি থানার আওতায় বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এলাকার ছোটখাটো আইনগত সমস্যাগুলো জনপ্রতিনিধি ও বিট পুলিশ এর সমন্বয়ে সমাধান করার ব্যাবস্থা গ্রহণ করতে পারলে যে কেউ দ্রুত পুলিশের সেবা পাবে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেরিন আক্তার বলেন, পুলিশ প্রশাসনের নিজস্ব কার্যক্রম পরিচালনার পাশাপাশি সমাজের প্রতিটি স্থরের সমস্যা গুলো চিহ্নিত করে তা সমাধানে দ্রুত ব্যাবস্থা গ্রহণ করার লক্ষে কমিউনিটি পুলিশিং পরিচালনা করা হচ্ছে।

তিনি আরো বলেন, জেলার সকল উপজেলা, ইউনিয়ন, পৌরসভার জনপ্রতিনিধি গন পুলিশের হেল্পিং হ্যান্ড। জনপ্রতিনিধিগন তাদের নিজ এলাকার আইনশৃঙ্খলা ব্যবস্থা বজায় রাখার জন্য বিট পুলিশ এর সমন্বয়ে গঠিত কমিটির কার্যকর কর্মকাণ্ড পরিচালনা করলে সমাজে অনেকাংশে অপরাধ মুলক কর্মকাণ্ড কমে আসবে।

ইউনিয়ন ও উপজেলা গুলোতে গ্রাম পুলিশের তৎপরতা আরো বাড়ানোর জন্য বলেন। এছাড়া জেলার মাদক নির্মূলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের আরো কঠোর হতে নির্দেশ প্রদানের মাধ্যমে দিক নির্দেশনা প্রদান করেন। সর্বোপরি আলোচনা সভায় আগত সকল স্থরের প্রতিনিধিদের মাধ্যমে কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশের সেবা পৌঁছে দিতে একসাথে কাজ করে যাওয়ার জন্য বলেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.