নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় স্যানিটেশন মাস ২০২১ পালন করেছে বান্দরবান পৌরসভা


মো: শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করি সুস্থ-সবল বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্য কে সামনে রেখে বান্দরবান পৌরসভার আয়োজনে এবং তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প (UGHP-III) ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (DPHE) এর সার্বিক সহযোগিতায় ২৮শে অক্টোবর, বৃহস্পতিবার সকালে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০২১ পালন করা হয়েছে।

এ উপলক্ষে সকালে জনসচেতনতামূলক শোভাযাত্রার আয়োজন করেছে বান্দরবান পৌরসভা।শোভাযাত্রায় অংশগ্রহণ করেন পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর,বিভিন্ন ইউনিট শাখার কর্মকর্তা, কর্মচারী ও নানা শ্রেনী পেশার জনসাধারণ এ সময় তারা বিভিন্ন সচেতনতা মূলক প্লেকার্ড বহন স্যানিটেশন দিবষের স্লোগান কে বাস্তবায়নের জন্য প্রচারণা চালান। শোভাযাত্রাটি জেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরসভায় এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে বান্দরবান পৌরসভার সচিব মোঃ তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অংশ গ্রহন করেন মহীলা কাউন্সিলর (১,২,৩ নং ওয়ার্ড),দিপীকা রানী তংচংগ্যা,মহীলা কাউন্সিলর এ.মে.চিং মার্মা (৪,৫,৬ নং ওয়ার্ড),মহীলা কাউন্সিলর শাহানারা আক্তার (৭,৮,৯ নং ওয়ার্ড), মোঃ নাছির উদ্দিন কাউন্সিলর ১ নং ওয়ার্ড, মোঃ ওমর ফারুক কাউন্সিলর ৪ নং ওয়ার্ড, মংমংসিং কাউন্সিলর ৫ নং ওয়ার্ড, মোঃ হারুন সরদার কাউন্সিলর ৭ নং ওয়ার্ড, কামরুল হাসান বাচ্চু কাউন্সিলর ৮ নং ওয়ার্ড, মোঃ সেলিম রেজা কাউন্সিলর ৯ নং ওয়ার্ড। এছাড়াও আলোচনা সভায় আরো উপস্তিত ছিলেন পৌরসভার বিভিন্ন ইউনিটের উর্ধত্বন কর্মকর্তা, কর্মচারী ও পৌর এলাকার সাধারণ নাগরীক ও সাংবাদিক বৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য নিরাপদ স্যানিটেশন ব্যাবস্থা নিশ্চিত করা খুবই জরুরী। শহর কিংবা গ্রাম হোক সবখানে নিরাপদ স্যানিটেশন ব্যাবস্থা নিশ্চিত করা গেলে অনাকাঙ্ক্ষিত স্বাস্থ্য ঝুকি থেকে রক্ষা পাওয়া যায়। সাধারণ মানুষের মাঝে এর ধারনা ব্যাপক ভাবে ছড়িয়ে দেয়ার লক্ষে বান্দরবান পৌরসভা নানামুখি জনসচেতনতামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.