নগরীতে চোরাইকৃত মালামাল সহ গ্রেফতার ৫


নগরীর কোতোয়ালী থানার অভিযানে চোরাইকৃত মালামাল সহ মোঃ ইব্রাহিম খলিল (২৭), মোঃ মঈনুদ্দিন প্রকাশ মাইন উদ্দিন প্রকাশ মনির (৩২), মোঃ জাহাঙ্গীর (৩০), মোঃ রহিম (৩০) ও মোছাম্মৎ নয়নতারা আক্তার (২১) নামের ৫ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। রবিবার (২৪ অক্টোবর) রাতে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর রাত অনুমান ১টা হতে সকাল অনুমানিক ৬টার মধ্যে যে কোন সময় কোতোয়ালী থানাধীন জামালখান ১/৭ এস.এস খালেদ রোডস্থ এবিসি মাহাবুব হিলস্ নামক ভবনের ৩য় তলার ফ্ল্যাট নং-এফ-২ হতে অজ্ঞাতনামা ব্যক্তিরা জনৈকা আবরারা বেগম (৭০) এর বেডরুমের গ্রীল বাকা করে আলমারির ভিতরে রক্ষিত নগদ ৩ লক্ষ টাকা, ৩ হাজার ১শ ইউএস ডলার, ৩৫ টি ডায়মন্ডের রিং, ৪ জোড়া ডায়মন্ডের কানের দুল, ৫ টি ডায়মন্ড মিশানো স্বর্ণের বেসলেট চুরি করে নিয়ে যায়। উক্ত ঘটনায় কোতোয়ালী থানায় অভিযোগ করা হলে বাদীর অভিযোগের প্রেক্ষিতে কোতোয়ালী থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বাবলু কুমার পাল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় কোতোয়ালী থানাধীন পুরাতন বিমান অফিস নসিমন ভবন সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে গত ১৩ অক্টোবর ইব্রাহিম খলিল (২৭) নামের একজনকে গ্রেফতার করে পুলিশ।

পরবর্তীতে গ্রেফতারকৃত ইব্রাহিম খলিলকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে এসআই বাবলু কুমার পাল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন কাজীর দেউরী সংলগ্ন এলাকা হতে মোঃ মঈনুদ্দিন প্রকাশ মাইন উদ্দিন প্রকাশ মনির (৩২) নামের আরেক জনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে মোঃ মঈনুদ্দিন প্রকাশ মাইন উদ্দিন প্রকাশ মনিরের দেয়া তথ্য মতে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১ লক্ষ ৫ হাজার টাকা, ১৫টি ডায়মন্ডের রিং, ৯টি ডায়মন্ডের কানের দুল, ২টি ডায়মন্ড মিশানো স্বর্ণের বেসলেট, ১টি ডায়মন্ড মিশানো শাড়ীর ক্লিপ সহ মোছাম্মৎ নয়নতারা আক্তার (২১) নামের আরেক জনকে গ্রেফতার করা হয়। এর পর গ্রেফতারকৃত ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিএমপি কোতোয়ালী থানাধীন ব্যাটারী গলি ও তুলাতলী গোয়াল পাড়া সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১শ ডলার মূল্যমানের ৭টি ইউএস ডলার সহ মোঃ জাহাঙ্গীর (৩০) ও মোঃ রহিম (৩০) কে এবং পূর্বে উল্লেখিত তিনজনকে সহ মোট ৫ জনকে গ্রেফতার করে বলে জানান কোতোয়ালী থানা পুলিশ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.