বীর মুক্তিযোদ্ধা আবদুল হক কমান্ডার এদেশের সূর্য সন্তানঃ মোজাফফর
নিজস্ব প্রতিবেদকঃ নগরীর বাকলিয়া থানাধীন ১৯নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল হক কমান্ডার ২৩ তম স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ অক্টোবর) বিকাল ৪টায় বাকলিয়া এলাকায় সিলভার প্যালেস কমিউনিটি সেন্টারে বীর মুক্তিযোদ্ধা আবদুল হক কমান্ডার স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ।
বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল হক কমান্ডারের কন্যা বাকলিয়া ১৭, ১৮ ও ১৯ ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর শাহীন আক্তার রোজীর সভাপতিত্বে, মোঃ শাহজাহান ও মোঃ বখতেয়ারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ডিপুটি কমান্ডার মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সৈয়দুল হক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আহবায়ক সাহেদ মুরাদ সাকু, সাবেক কাউন্সিলর পেয়ার মোহাম্মদ, পশ্চিম বাকলিয়া ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্জ্ব মোঃ ইউনুস কোম্পানি, ১৮নং বাকলিয়ার যুগ্ম আহ্বায়ক ছিদ্দিক আলম, ১৮নং বাকলিয়ার ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্জ্ব হারুনুর রশীদ, ১৯নং বাক লিয়ার ওয়ার্ড কাউন্সিলর নুরুল আলম মিয়া, চসিক প্যানেল মেয়র আফরোজা কালাম, বাকলিয়া ১৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রিগ্যান, এনামুল হক মনি, মোঃ মিজান, আবু তৈয়ব, আবদুর রহিম ও দিদার আশরাফী। এসময় স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন, কাউন্সিলর পুলক খাস্তগীর আবদুস সালাম মাসুম, নুরজাহান রুবি, রুমকী সেনগুপ্ত, হুরে আরা বিউটি, ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আলী নেওয়াজ, রাশেদ ইমরান, শফিউল আলম বাহার, আবদুর রহমান ও গোলাম রব্বানী।
প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ বলেন, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়েছিলেন এবং মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল হক কমান্ডার। তিনি বাকলিয়া নয় সারা বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিলেন। চট্টগ্রামে যে কয়জন মুক্তিযোদ্ধা ছিলেন তার মধ্যে আবদুল হক কমান্ডার একজন। তিনি বাকলিয়া বাসীর অহংকার। আজকের এই স্মরণ সভায় আমি বলবো, আমরা এই বীর মুক্তিযোদ্ধার নীতি অনুসরণ করে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাব এই হোক আমাদের শপথ।