সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি এবং শান্তি সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত


নগরীর পশ্চিম ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি এবং শান্তি সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকাল ৩টায় বাকলিয়া থানাধীন বড় কবরস্থান ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্জ্ব ইউনুস কোম্পানির নেতৃত্বে তাঁর বাস ভবনের সামনে থেকে শান্তি র‍্যালী শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি চকবাজার ধুনির পোল এলাকায় এসে শেষ হয়।

এসময় সম্প্রীতি সমাবেশে বক্তারা বলেন, কুমিল্লার ঘটনাকে পুঁজি করে দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন। তারা দাবি করেন, মুক্তিযুদ্ধ বিরোধী ও ১৫ই আগস্টের ঘটনার সঙ্গে জড়িতরা দেশে এ অরাজকতা সৃষ্টি করেছে। একই সঙ্গে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার মাধ্যমে সন্ত্রাস প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন।

ওয়ার্ড আহবায়ক আলহাজ্জ্ব ইউনুস কোম্পানির সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চকবাজার থানা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল রহমান, ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ আলী নেওয়াজ, ওয়ার্ড সদস্য মাসুদ করিম টিটু, আবদুল জব্বার, টুটুল ভট্টাচার্য, এহসানুল কবির টিটু, সোলেমান রাজু, ১নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোঃ সেলিম, সাধারণ সম্পাদক মোঃ হারুন, ২নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, ৩নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি সারোয়ার আলম ভূঁইয়া, সহসভাপতি মোঃ আক্কাস, এবাদুল হক বাহাদুর, মোঃ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রানা, সাংগঠনিক সম্পাদক অভিজিৎ চক্রবর্তী, আইন বিষয়ক সম্পাদক এড. জসিম উদ্দিন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ সাগর আলী, কৃষি ও সমবায় সম্পাদক মোঃ আবদুল জলিল, চকবাজার থানা ছাত্রলীগের সহসভাপতি মোঃ জসিম উদ্দিন তানভীর সহ ওয়ার্ড ও ইউনিটের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের নেতৃবৃন্দরা।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.