বান্দরবনে ৩কোটি ৮১ লাখ টাকার আফিম উদ্ধার: আটক ১
বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানে র্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩.৮১ কেজি আফিমসহ এক নারীকে আটক করেছেন।
আটককৃত য়ই চিংনু মারমা (৫৬),সে রোয়াংছড়ি উপজেলা খংক্ষ্যং পাড়া গ্রামে মৃত মং ওয়াই মার্মার মেয়ে।
১৭ অক্টোবর (রবিবার) সন্ধ্যা সীড়ে ৬টার দিকে রোয়াংছড়ি উপজেলার রামজাদী বিহার এলাকা হতে যাত্রীবাহী বাস হতে তাকে আটক করা হয়।
র্যাব ও সেনাবাহিনী সুত্রে জানানো হয়, রোয়াংছড়ি হতে এক নারী আফিম নিয়ে বান্দরবানের উদ্দ্যেশে আসছিল। এমন গোপন সংবাদ পেয়ে মেজর মেহেদী হাসান (র্যাব ৭ ) সিপিসি ও সেনাবাহিনী ক্যপ্টেন শিহান মনির ২৬ ব্রিগেড এর নেতৃত্বে স্থানীয় একটি লোকাল বাসে তল্লাসি চালালে বাসে সিটের নিচে ৩.৮১ কেজি আফিম সহ এক নারী মাদক চোরাকারবারি কে আটক করে।তার কাছ হতে মোবাইল ও নগদ অর্থ জব্দ করা হয়।আটককৃত আফিম যার আনুমানিক বাজারে মুল্য ৩ কোটি ৮১ লাখ টাকা।
বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শহিদুল ইসলাম জানান, আটককৃত ব্যক্তিতে গতকাল রাতে থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক আইন তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণ করে আসামীকে কোর্টে প্রেরণ করা হয়েছে।