বান্দরবান সেনা রিজিয়ন কর্তৃক বঙ্গবন্ধু ৯বম বাংলাদেশ গেমস ২০২০ এ পদক অর্জনকারী খেলোয়াড়দের মাঝে সম্মাননা প্রদান


মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু ৯বম বাংলাদেশ গেমস ২০২০ এ বান্দরবান জেলা হতে অংশগ্রহণকারী খোলোয়াড়দের মাঝে বান্দরবান সেনা রিজিয়ন কর্তৃক সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১০ই অক্টোবর সকাল ১১টায় বান্দরবান ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর অডিটরিয়াম রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক, এন.ডি.সি, এ.এফ.ডব্লিউ.সি, পি.এ.সি কমান্ডার ৬৯ পদাতিক ব্রিগেড এবং রিজিয়ন কমান্ডার বান্দরবান রিজিয়ন। আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষধের চেয়ারম্যান ক্য শৈ হ্লা এবং বান্দরবান পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সৌরভ দাশ শেখর এছাড়াও অনুষ্ঠান মঞ্চে আরো উপস্তিত ছিলেন লেঃ কর্নেল আখতার উস সামাদ রাফি, জোন কমান্ডার বান্দরবান জোন, লেঃ কর্নেল হাসান শাহরিয়ার ইকবাল, জোন কমান্ডার, রুমা জোন, লেঃ কর্নেল সিরাজুল ইসলাম উকিল, প্রিন্সিপাল, ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, কর্নেল কাজী নাদিও হোসেন, অধিনায়ক, ডি.জি.এফ.আই, লেঃ কর্নেল মুকিম উদ্দিন, অধিনায়ক আর্মি সিকিউরিটি ইউনিট।

এছাড়াও আয়োজিত অনুষ্ঠোনে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ৯বম বাংলাদেশ গেমস ২০২০ এ পদক অর্জনকারী খেলোয়াড় বৃন্দ, টিম ম্যানেজার, কোচ সহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি বলেন, বান্দরবান জেলার এ অভূতপূর্ব সাফল্যে সমগ্র বান্দরবানবাসী গর্বিত ও আনন্দে উদ্বেলিত। পূর্বে থেকেই পাহাড় অরণ্যে ঘেরা এই বান্দরবান জেলা বিভিন্ন সময়ে জাতীয় পর্যায়ে অনেক ইভেন্টে সম্মানজনক ফলাফল অর্জন করে। এরই মধ্যে জাতীয় পর্যায় ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমন্ডলেও বান্দরবান জেলার প্রতিযোগীরা সুনাম অর্জন করেছে। আমাদের পার্বত্য মন্ত্রী মহোদয় খেলোয়ারদের প্রতি অত্যন্ত আন্তরিক এবং পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান একজন অসাধারণ ক্রীড়া সংগঠক, যা খেলোয়ারদের জন্য একটি বিশেষ পাওয়া। খেলোয়াররা যেমন খেলার মাধ্যমে নিজেদের অঞ্চলের সুনাম অর্জন করেছেন, তেমনি পার্বত্য অঞ্চলে সন্ত্রাস দমনে সকলের সক্রীয় অংশগ্রহণের মাধ্যমে পার্বত্য অঞ্চলকে সন্ত্রাসমুক্ত করায় অবদান রাখতে হবে। কারণ আপনাদের এবং আপনাদের ভবিষৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ সৃষ্টিতে সন্ত্রাসমুক্ত পার্বত্য অঞ্চল এখন সময়ের দাবী। এছাড়াও ভবিষ্যতে খেলোয়ারদের আরো উজ্জল দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, গত ১লা এপ্রিল থেকে ১১ই এপ্রিল ২০২১ পর্যন্ত দেশের ৭টি জেলার ২৯ টি ভ্যানুতে বঙ্গবন্ধু ৯বম বাংলাদেশ গেমস ২০২০ অনুষ্ঠিত হয়েছে।ভার্চুয়ালী মঞ্চে বর্নিল এই অনুষ্ঠাণের উদ্ভোধন করেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।এতে ৩১ টি ডিসিপ্লিনের ১২৭১টি পদকের জন্য বাংলাদেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় জেলার ক্রীড়া সংস্থার ৫৩০০ ক্রিড়াবিদ তাদেরর ক্রিড়া নৈপুণ্য প্রদর্শন করেণ।এবারের বঙ্গবন্ধু ৯বম বাংলাদেশ গেমস ২০২০ এ পার্বত্য বান্দরবান জেলার খেলোয়াড়গন বিভিন্ন বিভাগে ৭ টি স্বর্ন,৫টি রৌপ্য এবং ২১ টি ব্রোঞ্জ পদক সহ সর্বমোট ৩৩টি পদক অর্জন করতে সক্ষম হয়।

পার্বত্য জেলার ক্রীড়াবিদদের এ গৌরবউজ্জল সাফল্য অর্জন করায় বান্দরবান সেনা রিজিয়নের পক্ষ হতে সকল খেলোয়াড়দের সম্মানার্থে আজকের এই অনুষ্ঠাণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পদক অর্জনকারী সকল খেলোয়াড়দের হাতে সেনা রিজিয়নের পক্ষ হতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দ।

অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু ৯বম বাংলাদেশ গেমস ২০২০ এ পদক অর্জকারী খেলোয়াড়দের সৌজন্যে এক প্রিতি মধ্যাহ্ন ভোজের আয়োজন করে বান্দরবান সেনা রিজিয়ন।এ তে অংশ গ্রহণ করেন অনুষ্ঠানে আগত সকল অতিথি বৃন্দ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.