বান্দরবান পৌরসভার উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন
মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: সারা দেশের ন্যায় বান্দরবানে পালন করা হয়েছে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস দিবসটি উপলক্ষে বিশেষ কর্মসূচি পালন করেছে বান্দরবান পৌরসভা।
এরই ধারাবাহিকতায় ৬ অক্টোবর সকাল ১০টায় বান্দরবান পৌরসভার উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ন এলাকা প্রদক্ষিন করে পৌরসভায় এসে শেষ করে।
শোভাযাত্রা শেষে পৌরসভার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার সচিব মোঃ তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সৌরভ দাশ শেখর এছাড়াও আলোচনা সভায় অংশ গ্রহণ করেন মহিলা কাউন্সিলর (১,২,৩ নং ওয়ার্ড), দিপীকা রানী তংচংগ্যা, মহিলা কাউন্সিলর এ.মে.চিং মার্মা (৪,৫,৬ নং ওয়ার্ড), মহিলা কাউন্সিলর শাহানারা আক্তার (৭,৮,৯ নং ওয়ার্ড), মোঃ নাছির উদ্দিন কাউন্সিলর ১ নং ওয়ার্ড, মোঃ আলী কাউন্সিলর ২ নং ওয়ার্ড,অজিত কান্তি দাশ কাউন্সিলর ৩ নং ওয়ার্ড, মোঃ ওমর ফারুক কাউন্সিলর ৪ নং ওয়ার্ড, মংমংসিং কাউন্সিলর ৫ নং ওয়ার্ড, মোঃ হারুন সরদার কাউন্সিলর ৭ নং ওয়ার্ড, কামরুল হাসান বাচ্চু কাউন্সিলর ৮ নং ওয়ার্ড, মোঃ সেলিম কাউন্সিলর ৯ নং ওয়ার্ড।
এছাড়াও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন পৌরসভার উর্ধত্বন কর্মচারী পৌর এলাকার সাধারণ নাগরীক ও ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত মেয়র সৌরভ দাশ শেখর বলেন, বর্তমান সরকার সাধারণ নাগরীকের জন্ম ও মৃত্যু নিবন্ধনের প্রতি বিশেষ ভাবে গুরুত্ব আরোপ করেছেন।সাধারণ মানুষকে জন্ম ও মৃত্যু নিবন্ধনে উৎসাহী করার লক্ষ্য নিয়ে আমরা জনসচেতনতা মূলক কর্মসূচি পালণের এ সিদ্ধান্ত নিয়েছি।
প্রসঙ্গত, এসডিজির একটা লক্ষ্যমাত্রা রয়েছে, ২০৩০ সালের মধ্যে আমাদের ৮০ শতাংশ জন্ম এবং মৃত্যু নিবন্ধন সম্পূর্ণ করতে হবে। জন্ম-মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ এর ৮ ধারা অনুযায়ী শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন, কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে। এটাকে আরও কার্যকরী করার জন্য দিবসটি পালনের সিদ্ধান্ত হয়েছে। যাতে সাধারণ মানুষ সরকারের এই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এর গুরুত্ব সম্পর্কে আরো বেশি সচেতন হয়।