নগরীতে চোরাইকৃত তৈরি পোশাক সহ গ্রেফতার ৫


নগরীতে গার্মেন্টসে তৈরি পোশাক (প্যান্ট) চুরির অভিযোগে চোরাইকৃত কাপড় সহ মোঃ হারুন (২৮), মোঃ শুক্কুর হোসেন (৩৩), মোঃ সেলিম (৫০), মোঃ আবদুর রহিম সুমন (২৪) ও কাজল (৪০) নামের পাঁচ জনকে গ্রেফতার করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।

সোমবার (৪ অক্টোবর) বায়েজিদ বোস্তামী থানাধীন টেক্সটাইল মক্কা ওয়াশিং এন্ড ডাইং ফ্যাক্টরী সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মোঃ মজিবুর রহমান (৪৮) নামের এক ব্যক্তি গত ২৫ সেপ্টেম্বর দুপুর অানুমানিক ২টায় থানায় এসে অভিযোগ করেন যে, অভিযুক্ত মোঃ হারুন (২৮) ও মোঃ শুক্কুর হোসেন (৩৩) কে অভিযোগকারীর বায়েজিদ বোস্তামী থানাধীন টেক্সটাইল মক্কা ওয়াশিং এন্ড ডাইং ফ্যাক্টরী হতে ১হাজার ৮’শ পিচ প্যান্ট ওয়াশিং শেষে পটিয়া থানাধীন শান্তিরহাট সান ফ্যাশন নামীয় গার্মেন্টেসে পাঠান। সান ফ্যাশন ফ্যাক্টরীতে অভিযুক্ত ব্যক্তিরা ১হাজার পিচ প্যান্ট বুঝিয়ে দিলে পরবর্তীতে সান ফ্যাশন ফ্যাক্টরী কর্তৃপক্ষ অভিযোগকারী মুজিবুর রহমানের কাছে বাকি ৮’শ পিচ প্যান্টের জন্য ফোন করেন। তখন অভিযোগকারী অভিযুক্ত ব্যক্তিদের তার ফ্যাক্টরীতে আসতে বলে। অভিযুক্ত ব্যক্তিরা ফ্যাক্টরীতে আসলে তাদেরকে ৮’শ পিচ প্যান্ট কোথায় জিজ্ঞাসা করলে, তারা জানান মোঃ সেলিম (৫০) ও মোঃ শুক্কুর হোসেন (৩৩) এর প্ররোচনায় ৮’শ পিচ প্যান্ট সান ফ্যাশন ফ্যাক্টরীতে নিয়ে যাওয়ার সময় কাজল (৪০) সহ অজ্ঞাতনামা ২/৩ জন ব্যক্তির কাছে অসৎ উদ্দেশ্যে বিক্রয় করে দিয়েছে। এর পর মুজিবুর রহমানের অভিযোগের প্রেক্ষিতে বায়েজিদ বোস্তামী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

মামলা রুজু হওয়ার পর মামলার তদন্তকারী কর্মকর্তা বায়েজিদ বোস্তামী থানার এসআই মোঃ আজহারুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তা বায়েজিদ বোস্তামী থানাধীন টেক্সটাইল মক্কা ওয়াশিং এন্ড ডাইং ফ্যাক্টরী সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৪ অক্টোবর মোঃ হারুন, মোঃ শুক্কুর হোসেন মোঃ সেলিম ও মোঃ আবদুর রহিম সুমন কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তিদের দেওয়া তথ্যর ভিত্তিতে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালানা করে কাজল (৪০) কে গ্রেফতার করতঃ তার দেওয়া স্বীকারোক্তী মতে বাকলিয়া থানাধীন মিঞাখান নগর মেট ফ্যাক্টরী সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৪ অক্টোবর রাত আনুমানিক ৮.২৫ মিনিটের সময় চোরাইকৃত ৭’শ ২৫পিচ প্যান্ট উদ্ধার করেন পুলিশ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.