জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু আর নেই


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাতীয় পার্টির মহাসচিব, সা‌বেক মন্ত্রী ও ডাকসুর সা‌বেক জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলু মারা গেছেন।

শনিবার সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলা‌দেশ স্পেশালাইজড হাসপাতা‌লের চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন।

গত ৬ সেপ্টেম্বর রাতে হাসপাতালে ভর্তি হন তিনি। শ্বাসকষ্টসহ অন্যান্য শারীরিক জটিলতার কারণে তাকে একবার লাইফ সাপোর্টেও নেয়া হয়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.