প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনে পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগ


নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৫তম শুভ জন্মদিন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ বাকলিয়া বঙ্গবন্ধু আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করেন ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করেন, পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ্জ্ব ইউনুস কোম্পানি। এসময় দোয়া মাহফিল ও জন্মদিন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মঙ্গল কামনায় সু-সাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মুনাজাত পরিচালনা করা হয়।

ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক এম আকবর আলী আকাশের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আলহাজ্জ্ব শহিদুল আলম, চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি শাহাবউদ্দিন আহমেদ চৌধুরী, সহসভাপতি সিরাজুল রহমান, ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এম এ মুছা, যুগ্ম আহ্বায়ক মোঃ আলী নেওয়াজ, ওয়ার্ড সদস্য মাসুদ করিম টিটু, আলহাজ্জ্ব মোঃ শফি, তারেক সুলতান, সোলেমান রাজু, রাশেদ কিবরিয়া, সাহেদুল ইসলাম সাহেদ, আবুল হাশেম কন্ট্রাক্টর, খাইরুল বশর বাসেক, সারোয়ার উদ্দিন, এবাদুল হক বাহাদুর, মোঃ আক্কাস, মোঃ ইলিয়াস, সারোয়ার আলম ভূঁইয়া, জাহাঙ্গীর আলম রানা, অভিজিৎ চক্রবর্তী, মোঃ ইকবাল হোসেন, সাগর আলী, টিপুন সুলতান, আরিফ হোসেন, ১৭নং ওয়ার্ড কর্তৃক ১,২, ও ৩নং ইউনিট আওয়ামী লীগ সহ ওয়ার্ড যুবলীগ, শ্রমিক লীগের নেতৃবৃন্দ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.