বীর মুক্তিযোদ্ধা কাজী এনামুল হক দানু’র মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন


নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা কাজী এনামুল হক দানু’র ৮ম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নগরীর ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় চট্টেশ্বরী রোডস্থ বীর মুক্তিযোদ্ধার পারিবারিক সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত করেন নেতৃবৃন্দরা।

এসময় উপস্থিত ছিলেন, ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আলী নেওয়াজ, আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক সোলাইমান হোসেন রাজু,৩নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোঃ সরোয়ার আলম ভূঁইয়া, ১নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারুন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ ইকবাল হোসেন, ১নং ইউনিট আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন এল এল বি সহ অন্যান্য নেতৃবন্দ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.