বান্দরবানে পাহাড় ধ্বসের কারণে নিহত ২, নিখোজ ১
মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানে টানা ভারী বর্ষনের ফলে ১৫ সেপ্টেম্বর বুধবার রাতে বান্দরবান ৩নং সদর ইউনিয়ন ৩নং ওয়ার্ডে ছাংগ্যাই পাড়া এলাকায় পাহাড় ধ্বসে মাটি চাপায় পড়ে এক পরিবারের তিনজন সদস্য নিহত হয়েছে।
নিহত ব্যক্তির নাম কৃষ্ণতি ত্রিপুরা(৪৩), তার দুই সন্তান বাজেরুং ত্রিপুরা(১৩) ও প্রদিলা ত্রিপুরা(৮), তারা ৩নং সদর ইউনিয়নে ৩নং ওয়ার্ডে ছাংগ্যা পাড়া বাসিন্দা।
নিহতের আত্বীয় সালি ডিমারুং ত্রিপুরা(৪৬) জানান, টানা ভারী বৃষ্টির কারণে বান্দরবান হতে বাড়িতে আসেন মেয়ে প্রদিলা ত্রিপুরা। পরে মা ও ছেলে জুম হতে বাসায় ফিরলে টানা বৃষ্টি পানির জোয়ারে পাহাড় ধ্বসে বাড়ির ভিতরে থাকা এক পরিবারে তিনজনি মাটি চাপা পরে নিহত হয়।
ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী সুত্রে জানা যায়, গতকাল রাতে পাহাড় ধ্বসের খবর পেয়ে রাতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও স্থানীয়রা সহ খোজাখোজির কাজ শুরু করে। পরে সাঙ্গু নদী হতে মেয়েকে উদ্বার করা হয়। তবে নিহতের মা কৃষ্ণতি ত্রিপুরার এখনো সন্ধান মেলেনি বলে জানান উদ্বারকৃত ব্যক্তিরা।
বান্দরবান ফায়ার সার্ভিস ষ্টেশনে উর্ধতম কর্মকর্তা নাজমুল হোসেন জানান, গতকাল পাহাড় ধ্বসে খবর পেয়ে সারারাত উদ্বার কাজ করেছে ফায়ার সার্ভিস বিভাগের সদস্যরা। ২জনকে উদ্বার করা হয়েছে। তবে কৃষ্ণতি ত্রিপুরা এখনো নিখোজ। উদ্ধার কাজ এখনো প্রক্রিয়াধীন রয়েছে।
বান্দরবান সদর থানা তদন্ত ওসি সোহাগ জানান, খবর পেয়ে পুলিশ উদ্ধার কাজ শুরু করেছে। দুইজন লাশ উদ্ধার করা হয়েছে। তবে মায়ের লাশ এখনো মিলেনি।