নগরীতে গোয়েন্দার অভিযানে ফেন্সিডিল সহ গ্রেপ্তার ২
মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের অভিযানে ৩৫ বোতল ফেন্সিডিল সহ মোঃ ইউনুছ (২২) ও মোঃ নাজিম প্রকাশ সুরুজ (২৪) নামের দুজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাত ১০.৫০ মিনিটের সময় পাহাড়তলী থানাধীন ঈদগাঁ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ ইউনুছ ফেনী জেলার ফুলগাজী থানার পূর্ব মনতলার ইউসুফের বাড়ির মোঃ ইউসুফের ছেলে এবং মোঃ নাজিম প্রকাশ সুরুজ ফেনী জেলার ফেনী সদর থানার ৭নং বারাহিপুর ওয়ার্ডের মিয়াজান সওদাগরের বাড়ির মৃত ওবায়দুল হকের ছেলে বলে জানা যায়।
এবিষয়ে গোয়েন্দা সূত্রে জানান, গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের উপ পুলিশ কমিশনার মোঃ ফারুক উল হক এর সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) নোবেল চাকমার সার্বিক তত্বাবধানে, পুলিশ পরিদর্শক প্রিটন সরকার এর নেতৃত্বে, ৪১নং টিম গোপন সংবাদের ভিত্তিতে ৩ সেপ্টেম্বর রাত ১০.৫০ মিনিটের সময় চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন ঈদঁগা বৌ বাজার রোড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫ বোতল ফেন্সিডিল সহ মোঃ ইউনুছ ও মোঃ নাজিম প্রকাশ সুরুজকে গ্রেফতার করেন এবং গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পাহাড়তলী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানান।