সীতাকুন্ডে চাঞ্চ্যলকর হত্যা মামলার আসামী জসিম র‌্যাবের হাতে আটক


কে এম রাজীব: চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার চাঞ্চ্যলকর কুরবান আলী সোহেল হত্যা মামলার আসামী মোঃ জসিম (২৫) কে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেল ৪টার সময় সীতাকুন্ড থানাধীন কোট্টবাজার জুতার ফ্যাক্টরী এলাকা থেকে তাকে আটক করে।

আটককৃত জসিম সীতাকুন্ড থানার, পশ্চিম মুরাদপুর এলাকার আব্দুল রহিমের ছেলে বলে জানা যায়। র‌্যাব সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন ৪নং মুরাদপুর ইউনিয়ন এলাকায় চাঞ্চল্যকর কুরবান আলী সোহেল (২৩) হত্যার ঘটনায় ভিকটিমের পিতা বীর মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন (৭৫) বাদী হয়ে গত ১৯ মে সীতাকুন্ড থানায় ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-৩০/২০২১। উক্ত হত্যাকাণ্ডের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের তৈরি হয়। এরই প্রেক্ষিতে, র‌্যাব-৭ উক্ত ঘটনায় ছায়াতদন্ত শুরু করে ও জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৭ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত মামলার এজহারনামীয় একজন আসামী চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন কোট্টবাজার জুতার ফ্যাক্টরী এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ৩১ আগস্ট বিকেল ৪ টার সময় র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আসামী মোঃ জসিমকে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার উপরোল্লিখিত মামলার এজাহারভুক্ত একজন পলাতক আসামী। সে দায়েরকৃত হত্যা মামলায় গ্রেফতার এড়ানোর জন্য সিকিউরিটি গার্ডের ছদ্মবেশে সীতাকুন্ডের একটি জুতার ফ্যাক্টরীতে কাজ শুরু করে এবং সে ফ্যাক্টারীর পাশেই বাসা ভাড়া নিয়ে বসবাস করছে।

উল্লেখ্য যে, তার বিরুদ্ধে সীতাকুন্ড থানায় ২ টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.