বাকলিয়ায় ইয়াবাসহ আটক ৩


নগরীর বাকলিয়া থানাধীন ড্রাম পট্টি ঝর্ণা মার্কেট এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে ১৫ হাজার পিছ ইয়াবা সহ জোহরা খাতুন (৪৫), নুর নাহার (৪৮) ও মোঃ আইয়ুব (২২) নামের তিন জনকে আটক করেছে বাকলিয়া থানা পুলিশ।

বুধবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার সময় তাদের আটক করে বলে জানা যায়।

এবিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই নারী ও এক যুবককে ইয়াবা সহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.