সাংবাদিক কল্যাণ চক্রবর্তীর স্ত্রী বাপ্পী নাথ রাত্রির অকাল মৃত্যু


দৈনিক ইনফো বাংলা’র সম্পাদক কল্যাণ চক্রবর্তীর স্ত্রী বাপ্পী নাথ রাত্রি (৩৭) মৃত্যুবরণ করেছেন। সোমবার (৩০ আগষ্ট) বিকেল পৌনে ৫টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তার মরদেহ স্বামী কল্যাণ চক্রবর্তীর নিজ গ্রাম বোয়ালখালীতে নিয়ে সেখানের মহা শ্মশানে সৎকার সম্পন্ন করেছেন বলে জানা যায়।

মৃত্যুকালে তিনি দেব অর্জুন চক্রবর্তী ও দেব শংকর চক্রবর্তী নামের দুই সন্তান রেখে যান। বাপ্পী নাথ রাত্রির অকালমৃত্যুতে দৈনিক ইনফো বাংলা ও রাজনীতি টিভি পরিবারের সকল প্রতিনিধি এবং সকল বন্ধু বান্ধবেরা গভীর শোক প্রকাশ করেছেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.