রোয়াংছড়িতে আফিমসহ আটক ১


মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার কচ্ছপতলি এলাকায় র‍্যাবের মাদক বিরোধী অভিযানে আফিমসহ ১ জনকে আটক করা হয়েছে।

২২ আগস্ট, রবিবার ভোর রাতে র‍্যাবের এই অভিযানে ৪কোটি ৩০লক্ষ টাকার আফিমসহ প্রুথোয়াই মারমা (৭০) নামে একজনকে আটক করা হয়। উদ্ধার করা আফিমের ওজন প্রায় ৪ কেজি ৩০০গ্রাম।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কচ্ছপতলি পাড়ার বাসিন্দা মৃত পাইশৈ মারমা ছেলে প্রুথোয়াই মারমা দীর্ঘদিন ধরে কবিরাজির নামে আফিম ব্যবসা করে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম র‌্যাব-৭ এর উপ পরিচালক মেজর নাসিরের নেতৃত্বে সকাল ৫টার দিকে ৪ কেজি ৩০০গ্রাম আফিমসহ প্রুথোয়াই মারমাকে আটক করা হয়।

আটকের পরে র‌্যাব বাদি হয়ে মাদকদ্রব্য আইনের প্রুথোয়াই মারমার বিরুদ্ধে রোয়াংছড়ি থানায় মামলা দায়ের করেছে।

রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: তৌহিদ কবির বলেন, রোয়াংছড়িতে কচ্ছপতলি এলাকার র‌্যাব অভিযান চালিয়ে কথিত আফিমসহ এক মাদক ব্যাবসায়িকে আটক করে থানায় মামলা দায়ের করেছে । উদ্ধারকৃত আলামত ও আসামিকে থানায় হস্তান্তর করেছে র‌্যাব।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.