বান্দরবানে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৮ জন!


মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে বান্দরবান জেলায় ৪৫১ জন করোনা রোগীর মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ১৯ জন, সদর উপজেলায় ৩৪৬ জন রোগীর মধ্যে হাসপাতালে ভর্তি আছে ১১ জন, লামা উপজেলায় আক্রান্ত ২২ জনের মধ্যে হাসপাতালে ভর্তি ৮ জন, রোয়াংছড়ি উপজেলায় আক্রান্ত ১৯ জন, রুমা উপজেলায় ৯ জন, থানছি উপজেলায় ২ জন, আলীকদম উপজেলায় ১০ জন, নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৪৩ জন করোনা আক্রান্ত রোগী আছে।

গেল ২৪ ঘন্টায় বান্দরবান জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৮ জন। ফলে শনাক্তের হারের সংখ্যা দাঁড়িয়েছে ১৪.৮২%। জেলায় করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে।

২০ আগস্ট, শুক্রবার বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা এই তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন অফিসের তথ্যমতে, জেলায় এই পর্যন্ত তালিকা অনুযায়ী বান্দরবানে ১১ হাজার ৩০২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ১০ হাজার ৪শত ৩৮ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে।

এদের মধ্যে ২ হাজার ১শত ৮৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী ১হাজার ৭শত ২১ জন করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেছে।

এবং সর্বশেষ পাওয়া তথ্যমতে জেলায় করোনায় মৃত্যু বরন করেছেন ১২ জন। সর্বশেষ পাওয়া তথ্য মতে বর্তমান জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪৫১ জন। জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত ৮ জন। যার মধ্যে এই ৭ জন সদর উপজেলা এবং লামা উপজেলায় ১ জন। জেলার অন্য কোন উপজেলায় নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার কোন খবর পাওয়া যায় নি।

সংশ্লিষ্টরা মনে করেন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে আসলেও সকলের উচিত হবে সরকারি স্বাস্থ্য বিধি মেনে চলাচল করা। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে মত দিয়েছেন অনেকেই।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.