পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবীর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল


মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী শাররীক ভাবে অসুস্থ থাকায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছেন।

এদিকে তার রোগ মুক্তির জন্য ১৮ই আগস্ট বিকেল ৫ টায় পৌরসভা কনফারেন্স রুমে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন বান্দরবান পৌরসভা ইউনিট।

দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা জোনায়েদ, সহকারী খদিব উপজেলা জামে মসজিদ এবং আরো উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মোঃ তৌহিদুল ইসলাম, দিদারুল হক চৌধুরী, নুরুল আমিন চৌধুরী আরমান, মোঃমুসা, মোঃ ইদ্রিস, মোঃ আজিজ, মোঃমহিউদ্দিন, মোঃ আবু বক্কর সিদ্দিক সহ পৌরসভার বিভিন্ন ইউনিটের কর্মচারী।

বান্দরবান জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছু দিন যাবত ঢাকা ইউনাইটেড হসপাতালে শাররীক পর্যবেক্ষণে আছেন।

হাসপাতাল সুত্রে জানানো হয় ফুসফুসে পানি জমার কারনে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে,করোনা টেস্ট হয়েছে। তবে করোনা পজেটিভ কোন উপসর্গ নেই।

বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ প্রদিপ রঞ্জন সাহা এর তত্বাবধানে চিকিৎসা গ্রহন করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি পূর্বের চেয়ে কিছুটা সুস্থ বোধ করছেন বলে প্রতিবেদক কে জানানো হয়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.