সিরিজ বোমা হামলার প্রতিবাদে বান্দরবান জেলা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা


মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৫ সালের এই দিনেই সংগঠিত হয়েছিল নিঃসংশ বর্বচিত এই ঘটনা। জেএমবি বাংলাদেশের শুধু ১ টি জেলা বাদ দিয়ে বাকি ৬৩ টি জেলায় সিরিজ বোমা হামলা চালিয়েছিল এই কালো দিনে।

জেলার দলিয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি-জামায়েত সরকারের যোগসাজসে জঙ্গী সন্ত্রসী গোষ্টী দ্ধারা দেশের ৬৩ টি জেলায় প্রায় ৫ শতাধিক স্থানে সিরিজ বোমা হামলার প্রতিবাদে ১৭ আগষ্ট মঙ্গলবার বিকাল ৪ টায় বাংলাদেশ ছাত্রলীগ, বান্দববান পার্বত্য জেলার উদ্যোগে বান্দরবান জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভার আয়েজন করা হয়েছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বান্দরবান জেলা ছাত্রলীগ সভাপতি কাউছার সোহাগ, অংশগ্রহণ করেন বান্দরবান জেলা আওয়ামিলীগের সহ-সভাপতি আবদুর রহিম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, লক্ষী পদ দাশ, রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ ধর্ম বিষয়ক সম্পাদক উসিং হাই রবিন বাহাদুর, পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশ সহ বান্দরবান জেলা আওয়ামিলীগ ও এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট যারা জাতির পিতা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছিল তাদের দোসর বিএনপি-জামায়াত বাংলাদেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে বারবার মাথা চাড়া দিচ্ছে। তাদের প্রতিহত করতে দেশের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।আলোচনা সভা হতে হামলাকারী পলাতক জঙ্গীদের ও এই হামলায় মদদ প্রদানকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবী জানানো হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ কাউসার সোহাগ বলেন, ‘বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলেই বাংলাদেশে জঙ্গিদের উত্থান ঘটে। তারাই জঙ্গিদের লালন-পালন করে আসছে। ২০০৫ সালে দেশের ৬৩ জেলা ৫০০ টি পয়েন্টে বোমা হামলা চালিয়েছিল নিষিদ্ধ জঙ্গী সংগঠন জেএমবি। ধিক্কার জানাই সেই জেএমবির মদদদাতা বিএনপি জোট সরকারের প্রতি।

তিনি আরো বলেন, বর্তমানে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠনগুলোর তথা অবৈধ অস্ত্রধারীদের কর্মকান্ড জঙ্গিবাদের মতই। তাদের বিরুদ্ধেও সকল নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। জঙ্গিবাদ কঠোর ভূমিকা পালন করছে আওয়ামী লীগ সরকার। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.