নাইক্ষ্যংছড়িতে মাদক বিরোধী অভিযানে আটক ৫


মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান জেলার নাইক্ষ‌্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেনের নেতৃত্বে থানা পুলিশের ধারাবাহিক মাদক বিরোধী অভিযানে ৪৬ হাজার ৫০০শ ইয়াবাসহ ৫ মাদক কারবারি আটক হয়েছে।

সোমবার (১৬ আগষ্ট) রাত ১০ টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ছালামী পাড়ার বদিউল আলমের বাড়ীর পাশে নাইক্ষ্যংছড়ি-চাকঢালা পাকা রাস্তার কালভার্টের পার্শ্ববর্তী জঙ্গলে অভিযান চালিয়ে ৫ জন ইয়াবা কারবারি আটক করে। তাদের তল্লাশি চালিয়ে ৪৬ হাজার ৫শ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মুল্য ১ কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকা।

এই বিশেষ অভিযান মুহাম্মদ আলমগীর হোসেন, অফিসার ইনচার্জ, নাইক্ষ্যংছড়ি থানা, বান্দরবান এর নেতৃত্বে এসআই রাকিবুল হাসান, এসআই আবু বক্কর, এসআই অমর চন্দ্র বিশ্বাস ও এএসআই মোঃ ইসমাইলসহ সঙ্গীয় ফোর্স।

আটককৃতরা হলো, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ছালামী পাড়ার মৃত জাকির হোসেনের ছেলে মোঃ ছৈয়দ উল্লাহ(৫০), সদর ইউনিয়নের চেরার মাঠের মৃত মকবুল আহমদের ছেলে মোঃ ছৈয়দ আলম(৪০), নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের মৃত আলী আহমদের ছেলে আবুল কাসেম(৩৫), রামুর গর্জনিয়া ইউনিয়নের থিমছড়ির মৃত আমির হামজার ছেলে ইব্রাহীম খলিল(৩২) ও উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪’র ব্লক-বি-৮’র আশ্রিত রোহিঙ্গা গোলাপ হোসেন এর ছেলে শাবের আহমদ(৫৫)।

আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় নাইক্ষ‌্যংছড়ি থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে সত্যতা নিশ্চিত করে থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, মাদক মুক্ত নাইক্ষ্যংছড়ি গড়তে তিনি বদ্ধপরিকর। এই জন্য মাদকের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেন। তাই অভিযান চলমান থাকবে।

তিনি আরও জানান, বান্দরবান পুলিশ সুপার মহোদয়ের নির্দেশ অনুযায়ী মাদক নির্মুলে এ অভিযান অব্যাহত থাকবে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.