রাঙ্গামাটিতে একদিনে ৩২ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত


চিরন বিকাশ দেওয়ান, রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে পি, সি, আর ল্যাবে ১৫৭ জনের করোনার নমুনা পরীক্ষায় ৩২ জনের করোনা পজিটিভ শনাক্ত।

শনিবার (১৪ আগস্ট) রাঙ্গামাটি সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য পাওয়া যায়।

আক্রান্তের মধ্যে রাঙ্গামাটি সদর উপজেলায় ১৫ জন, কাউখালী উপজেলায় ৬ জন, কাপ্তাই উপজেলায় ৫ জন, বিলাই ছড়ি উপজেলায় ৪ জন, বরকল উপজেলায় ১ জন ও রাজস্থলী উপজেলায় ১ জন।

এপর্যন্ত রাঙ্গামাটিতে করোনা নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯০২২ জন, পজিটিভ শনাক্ত হয়েছে ৩৫০৪ জন এবং রাঙ্গামাটিতে সুস্থ হয়েছে ২৭২৭ জন। রাঙ্গামাটিতে মোট মৃত্যু বরণ করেন ৩১।

বর্তমানে করোনায় আক্রান্ত ৭৪৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.