রাজবিলা ইউনিয়নে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানে সদর উপজেলা রাজবিলা ইউনিয়নে বান্দরবান-রাঙ্গামাটি সড়কের পাশে জঙ্গলে অজ্ঞাত এক নারী লাশ উদ্ধার করেছে বান্দরবান সদর থানা পুলিশ।
শনিবার (০৭ আগষ্ট) রাত আনুমানিক ১১টার দিকে বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর এর খামার বাড়ি রবার বাগানের পাশ্ববর্তী এলাকা থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ঐ এলাকার কয়েকজন লোক বাঁধা অবস্থায় এক ঝোঁপের আড়ালে লাশটি দেখতে পায়। তবে ঐ নারীর লাশটি দেখে কেউ সনাক্ত করতে পারেনি।এলাকাবাসী পুলিশকে খবর দিলে, ঘটনাস্থল থেকে পুলিশ লাশটিকে উদ্ধার করে ময়নাতদন্তে জন্য বান্দরবার সদর হাসপাতালে পাঠানো হয়।
বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহীদুল ইসলাম চৌধুরী জানান, ঘটনাস্থল হতে লাশটি উদ্ধার করা হয়েছে। তবে লাশটিতে গলা ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা খুনের সাথে সম্পৃক্ত তা তদন্ত করে বিস্তারিত জানা যাবে।