রাঙ্গামাটিতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৩৮ জন


চিরন বিকাশ দেওয়ান, রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে পি, সি, আর ল্যাবে ১৫৮ জনের করোনার নমুনা পরীক্ষায় ৩৮ জনের করোনা পজিটিভ শনাক্ত।

বুধবার (৪ আগস্ট) রাঙ্গামাটি সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য পাওয়া যায়।

আক্রান্তের মধ্যে রাঙ্গামাটি সদর উপজেলায় ১৮ জন, লংগদু উপজেলায় ৬ জন, বিলাইছড়ি উপজেলায় ৬ জন, কাউখালী উপজেলায় ৩ জন, বাঘাইছড়ি উপজেলায় ২ জন, কাপ্তাই উপজেলায় ১ জন, জুরাছড়ি উপজেলায় ১ জন ও নানিয়াচর উপজেলায় ১ জন।

এপর্যন্ত রাঙ্গামাটিতে করোনা নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭৪৩৮ জন, পজিটিভ শনাক্ত হয়েছে ৩০৮৮ জন। রাঙ্গামাটিতে মোট মৃত্যু বরণ করেছেন ২৭ জন। এযাবৎ রাঙ্গামাটিতে সুস্থ হয়েছে ২২৩৩ জন।

বর্তমানে করোনায় আক্রান্ত ৮২৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.