বান্দরবানে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৪২


মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে, বান্দরবানের ৭টি উপজেলায় করোনা আক্রান্ত অনেক রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের মধ্যে বান্দরবান সদর উপজেলায় ২৫৫ জন করোনা আক্রান্তের মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ১৬ জন, রোয়াংছড়ি উপজেলায় ২৭ জন করোনা আক্রান্তের মধ্যে হাসপাতালে ভর্তি আছে ৮ জন, রুমা উপজেলায় ৩০ জন করোনা আক্রান্তের মধ্যে হাসপাতালে ভর্তি আছে ৮ জন, থানচি উপজেলায় ৬ জন করোনা আক্রান্তের মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ৬ জন, লামা উপজেলায় ৩৪ জন করোনা আক্রান্তের মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ৯জন, নাইক্ষ্যংছড়ি উপজেলা ৪৩ জন করোনা আক্রান্তের মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ২ জন, ও আলীকদম উপজেলায় ২১ জন করোনা আক্রান্তের মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ২জন।

গত ২৪ ঘন্টায় বান্দরবান জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৪২ জন। ফলে শনাক্তের হারের সংখ্যা দাঁড়িয়েছে ৪১.১৮%। জেলায় করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে।

১লা আগস্ট, রবিবার বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা এই তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন তথ্যমতে, জেলায় এই পর্যন্ত বান্দরবানে ৯ হাজার ৭ শত ৩০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ৮ হাজার ৮শত ৮০ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে ১হাজার ৭শত ৭৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ১হাজার ৩শত ৩৪ জন করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেছে। সর্বশেষ পাওয়া তথ্যমতে করোনায় মৃত্যু বরণ করেছেন ৮ জন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.