বান্দরবানে ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হার ৪১.৩৩%, মৃত্যু ২


মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: স্বাস্থ্য বিভাগ তথ্যনুসারে, বান্দরবানে ৭টি উপজেলায় করোনা রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের মধ্য বান্দরবান সদর উপজেলা ২৪৯ জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ২৩ জন, রোয়াংছড়ি উপজেলায় ২৭ জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি আছে ৯ জন, রুমা উপজেলায় ২৪জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি আছে ৫ জন, থানচি উপজেলা ২জন করোনা আক্রান্তের মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ২জন, লামা উপজেলা ৩৪ জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ৮ জন, নাইক্ষ্যংছড়ি উপজেলা ৩৯ জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ১ জন ও আলীকদম উপজেলায় ১৪ জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ১জন।

গত ২৪ ঘন্টায় বান্দরবান জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩১ জন। এইদিকে গত ২৪ ঘন্টায় করোনা মৃত্যু হয়েছে ২জন। মহিলা ১জন সদর উপজেলা মধ্যম পাড়া বাসিন্দা ও পুরুষ ১জন ধোপাচ্ছড়ি এলাকা বাসিন্দা। ফলে শনাক্তের হারের সংখ্যা দাঁড়িয়েছে ৪১.৩৩%। জেলায় করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে।

আক্রান্তদের মধ্যে সদর উপজেলা ১৬ জন, রোয়াংছড়ি উপজেলা ৬ জন, রুমা উপজেলা ৪ জন, নাইক্ষ্যংছড়ি উপজেলা ১ জন ও ৪ জন আলীকদম উপজেলার বাসিন্দা। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬ শত ৬৯জন।

২৮ জুলাই, বুধবার বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা এই তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন তথ্যমতে, জেলায় এই পর্যন্ত বান্দরবানে ৯ হাজার ৪ শত ৫২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ৮ হাজার ৬ শত ১০ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে ১হাজার ৬শত ৬৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তবে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৩শত ৮৯ জন ও ১হাজার ২ শত ৭৪ জন করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.