রাঙ্গামাটিতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৮০ জন
চিরন বিকাশ দেওয়ান, রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে পি, সি, আর ল্যাবে ২২৯ জনের করোনার নমুনা পরীক্ষায় ৮০ জনের করোনা পজিটিভ শনাক্ত।
আজ মঙ্গলবার (২৭ জুলাই) রাঙ্গামাটি সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য পাওয়া যায়।
আক্রান্তের মধ্যে রাঙ্গামাটি উপজেলায় ৫৫ জন, লংগদু উপজেলায় ৬ জন, কাপ্তাই উপজেলায় ৬ জন, কাউখালী উপজেলায় ৫ জন, বিলাইছড়ি উপজেলায় ৪ জন, বরকল উপজেলায় ৩ জন ও রাজস্থলী উপজেলায় ১ জন।
আজ সকালে বিলাইছড়ি উপজেলার বেবী তালুকদার নামে ৫০ বছরের বৃদ্ধা মহিলা মৃত্যুসহ এপর্যন্ত রাঙ্গামাটি মৃত্যু সংখ্যা দাড়ালো ২২ জনে।
বর্তমানে করোনায় আক্রান্ত ৫৮৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।