বান্দরবানে নতুন করে করোনা শনাক্ত ৭ জন


মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: গত ২৪ ঘন্টায় বান্দরবান জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৭ জন। এইদিকে গেল ২৪ ঘন্টায় শনাক্তের হারের সংখ্যা দাড়িয়েছে ১৫.৯১%। 

আক্রান্তদের মধ্যে ৬ জন সদর উপজেলা ১জন লামা উপজেলা বাসিন্দা। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫শত ২৯জন।

২৩ জুলাই, শুক্রবার বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা এই তথ্য নিশ্চিত করেন। সেই সাথে বৌদ্ধ ধর্মলম্বীদের আষাঢ়ী পুর্ণিমা শুভাচ্ছে জানান। তবে জেলায় করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে।

তিনি আরো জানান, জেলায় এই পর্যন্ত বান্দরবানে ৮ হাজার ৯শত ৮২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ৮ হাজার ২শত ৩৮ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে ১হাজার ৫শত ২৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তবে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৩শত ৩৫জন ও ১হাজার ১শত ৮৯ জন করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেছে।

স্বাস্থ্য বিভাগ জানান, বান্দরবানে ৭টি উপজেলায় করোনা রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের মধ্য বান্দরবান সদর উপজেলা ২১০ জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ১৪জন, রোয়াংছড়ি উপজেলায় ১৮জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি আছে ৩ জন, রুমা উপজেলায় ১৪জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি আছে ৫জন, লামা উপজেলা ৪৯ জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ৫ জন, নাইক্ষ্যংছড়ি উপজেলা ৩১ জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ৪ জন, ও আলীকদম উপজেলায় ১৩ জন করনা কধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ৩ জন।

স্বাস্থ্য বিভাগ আরো জানায়, বান্দরবানে এই পর্যন্ত ১৮হাজার ৫৮ জন করোনার প্রথম ডোজের ভ্যাকসিন গ্রহণ করেছে এবং ১৬ হাজার ১শত ২১জন ২য় ডোজ গ্রহণ করেছে আর সবাই সুস্থ রয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.