রাঙ্গামাটিতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৪৬ জন


চিরন বিকাশ দেওয়ান, রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে পি, সি, আর ল্যাবে ১৩০ জনের করোনার নমুনা পরীক্ষায় ৪৬ জনের করোনা পজিটিভ শনাক্ত।

আজ সোমবার (১৯ জুলাই) রাঙ্গামাটি সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য পাওয়া যায়।

আক্রান্তের মধ্যে রাঙ্গামাটি সদর উপজেলায় ২৯ জন, কাপ্তাই উপজেলায় ১০ জন, নানিয়াচর উপজেলায় ২ জন, লংগদু উপজেলায় ২ জন ও কাউখালী উপজেলায় ৩ জন।

এপর্যন্ত ১ম করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে ৩৯৮৪১ জনকে এবং ২য় ডোজ দেওয়া হয়েছে ১৮৮৮১ জনকে।

এযাবৎ রাঙ্গামাটিতে করোনা আক্রান্ত হয়েছে ২২৩৫ জন ও সুস্থ হয়েছেন ১৭৫৪ জন।

বর্তমানে করোনায় আক্রান্ত ৪৬১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.