ছাত্রলীগ আমাদের গর্ব- উপজেলা পর্যায়ে করোনা বুথ হস্তান্তর অনুষ্ঠানে পার্বত্যমন্ত্রী
মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ বান্দরবান পার্বত্য জেলার উদ্যোগে ইতিপূর্বেও জনসাধারণের জন্য কোভিড-১৯ সচেতনতা এবং কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রনে জেলা সদরের গুরুত্বপূর্ণ স্থানে করোনা বুথ নামক চমৎকার একটি করোনা প্রতিরোধক সচেতনতা পরিসেবা চালু করেছে।
ইতিপূর্বে বান্দরবান জেলা ছাত্রলীগের হ্যালো বাংলাদেশ নামক ফ্রি এম্বুলেন্স সেবা প্রশংসিত হয়েছে কেন্দ্রিয় ভাবে। কেন্দ্রিয় ছাত্রলীগের উপ ধর্ম বিষয়ক সম্পাদক রবিন বাহাদুর এর প্রচেস্টায় বান্দরবান জেলা ছাত্রলীগ এর উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর সার্বিক সহায়তায় এবার উপজেলা পর্যায়ে করোনা বুথ পরিসেভা হস্তান্তর এর কার্যক্রম গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ বান্দরবান পার্বত্য জেলা।
এ উপলক্ষে ১৮ জুলাই, রবিবার সকালে পার্বত্য মন্ত্রীর নিজ বাসভবনে উপজেলা পর্যায়ে করোনা বুথ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। জনি সুশীল সাধারন সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ বান্দরবান পার্বত্য জেলা এর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাউছার সোহাগ সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ বান্দরবান পার্বত্য জেলা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষধের সদস্য লক্ষীপদ দাশ, রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান চহাই মং মারমা, লামা পৌর মেয়র জহির উদ্দিন, থানছি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অংপ্রু মারমা।
প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বলেন, বাংলাদেশ ছাত্রলীগ আওয়ামীলীগের সোনালী ফসল। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা এবং স্বাধীনতার পরবর্তী বঙ্গবন্ধুর সোনার বংলা গঠনে ছাত্রলীগের ভুমিকা অপরিসীম। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশের এই কঠিন সময়ে এক সাথে কাজ করে যাবো। তাই সাধারন মানুষ যাতে কোভিড-১৯ মোকাবেলায় স্বাস্থ্য সচেতন হয় এবং সচেতনতায় মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার ব্যাবহার করে সে জন্য ছাত্রলীগের এই উদ্যোগে আমি সামীল হতে পেরে আনন্দিত। বান্দরবানে ছাত্রলীগের ইতিপূর্বের জনসেভামূলক কর্মকান্ড দেশের অন্যান্য জেলার ছাত্রলীগের কর্মকান্ডকে হার মানিয়েছে। আজ ছাত্রলীগের দলিয় কর্মকাণ্ডের অংশ হিসেবে উপজেলা পর্যায়ে করোনা বুথ হস্তান্তর করা হচ্ছে।এ ভাবে অনান্য উপজেলা গুলোতে পর্যায় ক্রমে করোনা বুথ স্থাপনের ব্যবস্থা গ্রহণ করবে বাংলাদেশ ছাত্রলীগ বান্দররবান পার্বত্য জেলা।
করোনা বুথ হস্তান্তর অনুষ্টানে আগত উপজেলা নেতৃবৃন্দের মাঝে নগদ ২০ হাজার টাকা করে প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
তিনি ছাত্রলীগকে আরো নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাওয়ার পরামর্শ দেন।