রাঙ্গামাটিতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৫১ জন


চিরন বিকাশ দেওয়ান, রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে পি, সি, আর ল্যাবে ১৬৫ জনের করোনার নমুনা পরীক্ষায় ৫১ জনের করোনা পজিটিভ শনাক্ত।

আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) রাঙ্গামাটি সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য পাওয়া যায়।

আক্রান্তের মধ্যে রাঙামাটি সদর উপজেলায় ৩০ জন, কাপ্তাই উপজেলায় ১৬ জন, কাউখালী উপজেলায় ২ জন, লংগদু উপজেলায় ১ জন, নানিয়াচর উপজেলায় ১ জন ও বিলাই ছড়ি উপজেলায় ১ জন।

এপর্যন্ত নমুনা পরীক্ষা করে ১৪৩৭৭ জন, তার মধ্যে পজিটিভ শনাক্ত ২১১৪ জন এবং সুস্থ হয়েছে ১৬৮৭ জন। মোট মৃত্যু বরণ করেছে ২০ জন।

বর্তমানে করোনায় আক্রান্ত ৪০৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.