পশ্চিম বাকলিয়া শান্তিনগর এলাকায় কবরস্থান সংস্কার কাজ উদ্বোধন


নিজস্ব প্রতিবেদকঃ নগরীর পশ্চিম বাকলিয়া ১৭নং ওয়ার্ডস্থ শান্তিনগর এলাকায় বিভিন্ন জেলার মানুষের মৃতদেহ দাফন করার স্থান কবরস্থানটির সংস্কার কাজ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) বিকাল ৫টায় চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি শাহানউদ্দিন আহমেদ চৌধুরী, ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্জ্ব মোঃ ইউনুস কোম্পানি, যুগ্ম আহবায়ক আলী নেওয়াজ, সজল চৌধুরী সহ ওয়ার্ড আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দরা কবরস্থানটির সংস্কার কাজ উদ্বোধন করেন।

উদ্বোধন কালে নেতৃবৃন্দরা বলেন, দীর্ঘদিন পর পশ্চিম বাকলিয়া ১৭ নং ওয়ার্ড শান্তিনগর এলাকায় বিভিন্ন জেলা থেকে আগত অস্থায়ী ভাবে বসবাসকারী অসহায়, গরীব দুঃখী মানুষের মৃতদেহ দাফন করার জন্য কবরস্থান ব্যবস্থা করে দেওয়ায় শান্তিনগর এলাকাবাসীর পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শিক্ষা উপ-মন্ত্রী চট্টগ্রাম ৯ আসনের সাংসদ ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর প্রতি আমরা কৃতজ্ঞ।

উক্ত কবরস্থানটি নেতৃবৃন্দ, কবরস্থান পরিচালনা কমিটি এবং এলাকার জনসাধারণের উভয়ের সম্মতিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর প্রতি শ্রদ্ধা ও সন্মান জানিয়ে নামকরণ করা হয় এ বি এম মহিউদ্দীন চৌধুরী কবরস্থান। এসময় নেতৃবৃন্দরা কবরস্থানের সংস্কার কাজের জন্য ৩নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রানার নিকট অনুদানের চেক হস্তান্তর করেন।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, এবাদুল হক বাহাদুর, আবদুল জলিল, মোঃ ইকবাল হোসেন, মোঃ সাগর আলী, আমজাদ হোসেন চৌধুরী, কামরুল আলম, মোঃ করিম, মোঃ আজীজ, মোঃ হারুন, মোঃ জিয়া, আবু তাহের, উজ্জ্বল ভট্টাচার্য, সোহেল আহমেদ সেলু, রফিকুল ইসলাম খোকন, মোঃ আকবর সহ যুবলীগ, শ্রমিক লীগ, ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও শান্তিনগর কবরস্থান পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.