রাঙ্গামাটিতে ২৪ ঘন্টায় ৩৭ জন করোনা পজিটিভ শনাক্ত
চিরন বিকাশ দেওয়ান, রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে পি, সি, আর ল্যাবে ১৫৪ জনের করোনার নমুনা পরীক্ষায় ৩৭ জনের করোনা পজিটিভ শনাক্ত।
আজ মঙ্গলবার (১৩ জুলাই) রাঙ্গামাটি সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য পাওয়া যায়।
আক্রান্তের মধ্যে রাঙামাটি সদর উপজেলায় ১৪ জন, কাপ্তাই উপজেলায় ১৫ জন, লংগদু উপজেলায় ৫ জন, রাজস্থলী উপজেলায় ১ জন, কাউখালী উপজেলায় ১ জন ও বিলাইছড়ি উপজেলায় ১ জন।