২নং মগবান ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা পেল ৩৮১ পরিবার


চিরন বিকাশ দেওয়ান, রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি সদর উপজেলাধীন ২নং মগবান ইউনিয়ন পরিষদে করোনা কালীন প্রধানমন্ত্রীর বরাদ্দ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ ৫০০ টাকা করে ৩৮১ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান।

এই নগদ অর্থ বিতরণ কালে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা, টেক অফিসার উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল রসিদ , ২নং মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুস্প রঞ্জন চাকমা, ইউনিয়ন পরিষদ সদস্য /সদস্যা ও গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

উপস্থিত হতদরিদ্র মানুষের উদ্দেশ্যে করে বলেন, বিশ্ব মহামারি কোভিড 19 করোনা ভাইরাস মোকাবিলা করতে করোনা সময়ে সরকার হতদরিদ্র মানুষের পাশে থাকবে। আপনারাও সরকারকে সহায়তা করবেন। করোনা সংক্রমন ঠেকাতে বিনা কারণে ঘর থেকে বাইরে যাবেন না, অযথা ঘুরাফেরা করবেন। সরকার ঘোষিত লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলবেন। সাবান, পানি দিয়ে হাত মুখ সবসময় ধুয়ে ফেলবেন। কোন কারণে জরুরী প্রোয়জনে ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.