রাঙামাটিতে চীনের তৈরী সিনোফার্মের গণ টিকা মারার কার্যক্রম শুরু
চিরন বিকাশ দেওয়ান, রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি সদর হসপিটালে আজ ১০ জুলাই, শনিবার থেকে গণ টিকা কার্য্যক্রম আবারও শুরু হয়েছে।
রাঙামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা জানান, রাঙামাটিতে এই পর্যন্ত ৪১ হাজার গণ টিকা আবেদন রেজিস্ট্রেশন করা হয়েছে। ভ্যাকসিন গণ হারে প্রয়োগ কার্যক্রম চলমান থাকবে। শুরুর প্রথম দিনে রাঙামাটি হসপিটালে নারী ও পুরুষের সারি সারি লাইন দেখা গেছে।
এবার রাঙামাটিতে করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়াতে সকলের ভ্যাকসিন নেওয়ার আগ্রহ দেখা যাচ্ছে। যারা লেখাপড়া জানেন না তারাও ছুটছেন ভ্যাকসিন পাওয়ার জন্য রেজিষ্ট্রেশন করতে।